ভ্যাট ও অগ্রিম আয়করে অতি নির্ভরতা বাড়াচ্ছে মূল্যস্ফীতিমোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয় : ডা. শফিকুর রহমানব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজর
No icon

৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ

প্রথমবারের মতো বাংলাদেশ এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) রোববার এই তথ্য প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক সহযোগিতা কমে যাওয়া এবং ঋণ পরিশোধের চাপ বাড়ায় দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন ধরনের ভারসাম্য রক্ষা জরুরি হয়ে উঠছে।

গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে ইআরডি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। আর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিকে তা ২১ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে একটি নতুন রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, এই পরিশোধ সক্ষমতা একদিকে যেমন দেশের ঋণ ব্যবস্থাপনার সক্ষমতা দেখায়, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক স্থিতিশীলতায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ইআরডির তথ্য বলছে, বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশ এখন অনুদান ও সহজ শর্তের ঋণ সহ বৈদেশিক অর্থসহযোগিতা তুলনামূলকভাবে কম পাচ্ছে। এতে করে ভবিষ্যতের জন্য ঋণ পরিশোধে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।