আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

১২৮৯ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে দুই কার্গো এলএনজি

সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। ১ হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরের গানভোর প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি কেনা হবে।

আজ বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় উপদেষ্টা জানান, ব্যবসা-বাণিজ্যে ক্ষেত্রে জ্বালানির যাতে সমস্যা না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।