আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

৩০০ কোটি ডলার বাড়তি ঋণের বিষয়ে ইতিবাচক আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে অতিরিক্ত তিন শ‘ কোটি ডলার ঋণ দেয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিলেও তারা জানতে চায় অন্তর্বর্তী সরকার কী সংস্কারের পরিকল্পনা করছে। বৃহস্পতিবার সংস্থাটির সাথে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের প্রথম বৈঠকে বিষয়টি উঠে আসে।

সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সালেহউদ্দিন বলেন, আইএমএফ সংস্কার পরিকল্পনা এবং ট্যাক্স-টু-জিডিপি অনুপাত বাড়বে কিনা তা জানতে চেয়েছে। আমি তাদের ‘অবশ্যই’ বলেছি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই তিন শ’ কোটি ডলার ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছে। এই মাসের শেষের দিকে আইএমএফ মিশন বাংলাদেশ সফর করলে বিস্তারিত আলোচনা করা হবে।

গত মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর, আহসান এইচ মনসুর বৈদেশিক ঋণ পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আইএমএফ থেকে অতিরিক্ত ঋণ নেয়ার বিষয়ে আলোচনা শুরু করেন। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার ফাঁকে ঋণের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সূত্র : বিবিসি