স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের৬০ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই হবেবছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনাআয়কর রিটার্ন জমার শেষ দিন আজকর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
No icon

এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে: গভর্নর আহসান এইচ মনসুর

সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এ জন্য এস আলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকে বন্ধক নেই, এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে এস আলম গ্রুপ—এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে গভর্নর বলেন, ‘এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলব। আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে। এ সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।’