আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

ব্যাংকগুলোর জন্য দৈনিক রেপো–সুবিধা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির শর্ত হিসেবে ব্যাংকগুলোর জন্য দৈনিক রেপো–সুবিধা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করতে পারবে না। রেপোর নিলাম প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে আগের মতোই দৈনিকভিত্তিক স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুবিধা অব্যাহত থাকবে।