→ এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা→ ৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন→ তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ→ শুল্ক কমানোর সুফল ভোক্তারা পাচ্ছেন কি না, তা যাচাইয়ে ট্যারিফ কমিশনকে এনবিআরের নির্দেশ→ শুল্কমুক্ত মদ বিক্রি হচ্ছে বারে!
No icon

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ (গ্রস) দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার। গত ২৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪১১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই দিন দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ হাজার ৪১১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ৩১ হাজার ৬০০ দশমিক ৪০ মিলিয়ন ডলার। দুই হিসাবের মধ্যে ব্যবধান ৪ হাজার ৮১১ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের আন্তর্জাতিক লেনদেনের সক্ষমতা ও বৈদেশিক দায় পরিশোধের সামর্থ্য মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। আমদানি ব্যয় মেটানো, বিদেশি ঋণের কিস্তি পরিশোধ এবং বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখতে এ রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।