সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকব্যাটারি কারখানায় পৌনে ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকিনকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকোঅনিয়ম রোধে আসছে নতুন কর ব্যবস্থা, করদাতা ও কর কর্মকর্তা যোগাযোগ বন্ধমিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, ৬৮ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়
No icon

সহকারী কমিশনার হলেন ৯২ রাজস্ব কর্মকর্তা

৯২ জন রাজস্ব কর্মকর্তাকে (আরও) সহকারী কমিশনার (নন-ক্যাডার) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার এনবিআরের আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন এসব রাজস্ব কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হলো।তবে তাদের কয়েকটি শর্ত মানতে হবে। যেমন- পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব (বর্তমান) কর্মস্থলেই পদায়িত থাকবেন; চলতি দায়িত্বের কারণে উচ্চতর পদের কোনো সুবিধা বা অধিকার প্রতিষ্ঠিত হবে না বা দাবি করা যাবে না; চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উক্ত পদে স্থায়ী পদধারীর মর্যাদা দাবি করতে পারবেন না। পদবীর পার্শ্বে চলতি দায়িত্ব লিখতে হবে; তারা বিধি মোতাবেক চলতি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া জ্যেষ্ঠতা, শৃঙ্খলা বা অন্য কোন অভিযোগ উত্থাপিত হলে উক্ত চলতি দায়িত্ব যেকোনো সময় কারণ প্রদর্শন ব্যতিরেকে প্রত্যাহারপূর্বক চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে পূর্ব পদে প্রত্যাবর্তন করা যাবে; কর্তৃপক্ষ যেকোনো সময় এ চলতি দায়িত্ব বাতিল করতে পারবেন।