ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংকসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তন
No icon

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। রবিবার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম আইন যুগোপযোগী করা, সব শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যুনতম মজুরি নিশ্চিত এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় বাণিজ্য সচিব বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের মত যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত সুবিধা পেতে চাই। জিএসপি সুবিধা পেতে চাই।’