কর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআরকর মওকুফের অর্থ গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ব্যয়ের আহ্বান অর্থমন্ত্রীরশুল্কায়ন আরো সহজের পদক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বারধনী ব্যক্তির কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারিসঞ্চয়পত্রে উৎসে কর বেশি কাটলে ফেরত পাবেন গ্রাহক, রিটার্নেও মিলবে করছাড়
No icon

মিয়ানমার থেকে এল ৬০০ টন পেঁয়াজ

মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। আজ সোমবার ইয়াঙ্গুন বন্দর থেকে ছেড়ে আসা দুটি কার্গো ট্রলারে পেঁয়াজ, শুঁটকি, আচার, শুকনা সুপারিসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী টেকনাফে এসে পৌঁছেছে।

এর আগে গত বৃহস্পতিবার সাড়ে ১১ মাস পর মিয়ানমার থেকে একটি ট্রলারে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজের একটি চালান টেকনাফ স্থলবন্দরে এসেছিল। তাতে পাঁচ দিনের ব্যবধানে এ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে প্রায় ৬০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে দীর্ঘদিন ধরে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্যে অচলাবস্থা চলছে। যে কারণে ব্যবসায়ীরা অনেক মাস ধরে মিয়ানমার থেকে পণ্য আমদানি বা সে দেশে রপ্তানি করতে পারছেন না।