রপ্তানিকারকের সঙ্গে চুক্তির মাধ্যমে যেকোনো পরিমাণ পণ্য আমদানি করা যাবেযুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালুআমদানি বাড়ায় দাম কমছে জিরার ঊর্ধ্বমুখী এলাচ২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
No icon

দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশে গ্যাসের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের জন্য আমদানির উদ্যোগ নেওয়া এই গ্যাসের প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ২৪ ডলারেরও বেশি।

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে এই এলএনজি কেনা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান ট্রেডিং ও এনার্জি কোম্পানি 'পোসকে ইন্টারন্যাশনাল করপোরেশন' থেকে আগামী ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে প্রতি এমএমবিটিইউ-এর দাম পড়বে ২৪.৬২৫ ডলার।

এছাড়া, যুক্তরাজ্যের টোটাল এনার্জিস এন্ড পাওয়ার লিমিটেড থেকে ২৩-২৪ সেপ্টেম্বর এক কার্গো এলএনজি আমদানি করার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে প্রতি এমএমবিটিইউ-এর দাম পড়বে ২৪.২৫ ডলার।

এর আগে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতি এমএমবিটিইউ ২৩.৯৩ ডলার দরে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে।