TAXNEWSBD
এফএএস ফাইন্যান্স এফএএস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৮:৪০ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‌আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে ৫ টাকা ৩৭ পয়সা লোকসান হয়েছিল। 

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ৭৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৫৮ টাকা ৩৯ পয়সা।