TAXNEWSBD
উসমানিয়া গ্লাস ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে উসমানিয়া গ্লাস
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৯:৩১ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ২৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর ৫দশমিক ৪৮ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জি কিউ বলপেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল এবং সি এন্ড এ টেক্সটাইলস।