TAXNEWSBD
বন্ড সুবিধার অপব্যবহারে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১৭:১৭ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

১২ নভেম্বর রাতে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামে একটি অফডকে অভিযান চালিয়ে রপ্তানির জন্য রাখা চালানটি আটক করা হয়। শনিবার (১৪ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।কাস্টমস সূত্রে জানা যায়, রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েস লিমিটেড চালানটি জাপানে পাঠানোর কথা ছিল। চালানটিতে সর্টেড কপার রপ্তানির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষিত সর্টেড কপারের পরিবর্তে ১০ পিস জাহাজের প্রপেলার স্ক্র্যাপ পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিয়ালকো অ্যালয়েস লিমিটেড বন্ড সুবিধার আওতায় কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করে। আমদানি করা এসব কাঁচামাল দিয়ে সর্টেড কপার উৎপাদন করে রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন প্রকৃতির পণ্য রপ্তানির চেষ্টা ধরা পড়ে। প্রাথমিক পর্যবেক্ষণে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।কাস্টমস জানিয়েছে, এ ঘটনায় সরকারের আনুমানিক ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।