TAXNEWSBD
এলআর গ্লোবালের হাতছাড়া হল ৬ মিউচুয়াল ফান্ড
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

সম্পদ ব্যবস্থানা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের হাতছাড়া হচ্ছে ৬টি মেয়াদি মিউচুয়াল ফান্ড। ফান্ডগুলো পরিচালনায় সম্পল ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলে আগে নেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এলআর গ্লোবালের করা রিভিউ আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগ করা হয়। এতে ফান্ডগুলোর ইউনিটহোল্ডাররা চরম আর্থিক ক্ষতির শিকার হন। এ ঘটনায় জনস্বার্থে কমিশন সভায় সংশ্লিষ্ট ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় বিএসইসি।

ফান্ডগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।